• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, অভিযানে তার ও চার্জার জব্দ নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কেটে দেওয়া হলো রগ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক আল্ট্রাসনোগ্রামে যমজ সন্তান, অস্ত্রোপচারের পর এক সন্তান উধাও মোটরসাইকেলসহ সকল চালকদের জন্য নতুন নির্দেশনা মাদারীপু‌রে খাল থেকে ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার মসজিদ কমিটি নিয়ে বিরোধ, হামলায় বিএনপি নেতার মৃত্যু বিয়ের ৮ বছর পর অবিবাহিত সেজে সেনাবাহিনীতে চাকরি নেন তরুণী আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব!’ স্বামীকে হারিয়ে স্ত্রীর আহাজারি দেয়ালে ‘ফিরছি আবার ডিসেম্বর’, ছাত্রীদের দাবি ‘ইয়ার্কি’

মাদকের টাকা না পেয়ে বাবাকে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

টাঙ্গাইলের নাগরপুরে মাদকের টাকা না পেয়ে মোস্তফা নামে এক যুবকের বিরুদ্ধে তার বাবা রহিম ভূঁইয়াকে শীলপাটা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার সকালে উপজেলার বেকড়া ইউনিয়নের কোনাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিম ভূঁইয়া পেশায় ভ্যানচালক ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়িতে খাবার খেতে বসেছিলেন রহিম ভূঁইয়া। এ সময় তাঁর মাদকাসক্ত ছেলে মোস্তফা বাবার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে দেরি হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে শীলপাটা দিয়ে বাবার মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই রহিম ভূঁইয়ার মৃত্যু হয়।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...