• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

পরিবারের সদস্যরা রথযাত্রার উৎসবে, বাসায় নারীকে হত্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঝালকাঠি শহরের টিএনটি রোডের একটি বাসা থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা পরানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার। তিন তলা বিল্ডিং এর সব ফ্লাট এলোমেলো অবস্থায় পাওয়া যায়।  সবাই রথযাত্রা অনুষ্ঠানে গিয়েছিল।

শুক্রবার রাতে শহরের টিঅ্যান্ডটি এলাকার একটি চারতলা ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জীদ ইবনে আকবর জানান।

নিহত গৃহবধুর নাম মলিনা রায় (৪৫), স্বামী রতন রায়।

স্থানীয় সূত্রে যানা যায়, মলিনা রায়ের পরিবারের সদস্যরা কীর্তিপাশা ইউনিয়নে অনুষ্ঠীত রথযাত্রা উংসবে অংশ নিতে বাড়ির বাইরে ছিলেন। উংসব শেষে বাসায় ফিরে তারা মলিনা রায়কে বস্তাবন্দি অবস্থায় মৃত দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থলে পেীছে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, মলিনা রায়কে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...