• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী খালে পড়েছিল সুটকেস, ভেতরে নারীর মরদেহ ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পূর্বে লেখা আবেগঘণ পাঁচটি চিরকুট বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার, লিখে গেছেন ৫ চিঠি ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার গুলশানে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল; গ্রেপ্তার ২ এসএসসি পরীক্ষায় পুনর্নিরীক্ষণেও ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী দাফন নাকি দাহ! ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ

গুলশানে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল; গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশান-১ নম্বরের ভোলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছোড়ে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, দুপুর পৌনে ১২টার দিকে ভোলা মসজিদের সামনে থেকে নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন।

তিনি বলেন, পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...