• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

হাসিনা দিল্লি গেছে, তারা কোথায় যাবে : নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, চাকরিতে নিয়োগে দুর্নীতি বন্ধের কথা বলা হলেও এখন ভাইবায় চারশ’ নম্বর বাড়ানোর চেষ্টা চলছে। যদি সবার সাথে আলোচনা না করেই নম্বর বাড়ানো হয়, তাহলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে।

তিনি আরও বলেছেন, হাসিনা দিল্লি গেছে, তারা কোথায় যাবে তাকি জানেন।

বুধবার  (৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির আয়োজনে “বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের রাজনৈতিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির উদ্যোগে কীর্তনখোলা মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম আরও বলেন, বাক স্বাধীনতার কথা বলা হলেও সরকার সমালোচনার নামে শতাধিক গ্রেপ্তার করেছে।

জুলাই গণঅভ্যুত্থানকে ধারনে সবাইকে আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না।

সভায় বক্তব্য রাখেন, এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলমসহ অন্যান্যরা।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ বেলাল।

সভা শেষে জুলাই ৩৬ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...