• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী খালে পড়েছিল সুটকেস, ভেতরে নারীর মরদেহ ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পূর্বে লেখা আবেগঘণ পাঁচটি চিরকুট বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার, লিখে গেছেন ৫ চিঠি ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার গুলশানে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল; গ্রেপ্তার ২ এসএসসি পরীক্ষায় পুনর্নিরীক্ষণেও ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী দাফন নাকি দাহ! ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ

খালে পড়েছিল সুটকেস, ভেতরে নারীর মরদেহ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

গাজীপুর সদর উপজেলায় খালে পড়ে থাকা সুটকেসের ভেতর এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ফকিরা গার্মেন্টস সংলগ্ন একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে কয়েকজন খালের ওপর নির্মিত কালভার্টে দাঁড়িয়েছিলেন। এ সময় তারা পানির ওপর একটি সুটকেস ভাসতে দেখেন। সুটকেসটি একাংশ খোলা ছিল এবং ভেতরে মানুষের দেহাংশ দেখা যাচ্ছিল।

বিষয়টি সন্দেহজনক হওয়ায় তারা পুলিশকে খবর দেন।

ওসি আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুটকেস থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত নারীর পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে অন্য কোথাও হত্যা করে মরদেহের অংশবিশেষ সুটকেসে ভরে নির্জন স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। উদ্ধার দেহাংশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ঘটনাস্থলে যাওয়া উপপরিদর্শক সুজন বলেন, আমরা মরদেহের একটি অংশ সুটকেসে এবং আরেকটি অংশ বাইরে পেয়েছি। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।

এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...