• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রবল বৃষ্টিতে ঢাকা-বরিশাল মহাসড়কের গর্তে দুর্ঘটনা, রাতেই সংস্কারে এগিয়ে আসেন বিএনপি নেতা মিন্টু নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা বিএনপির মিছিলে হামলা, গুলিবিদ্ধ ৫ পিরোজপুরে ২ চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আওয়ামী লীগ সন্দেহে আইনজীবীকে পিটিয়ে পুলিশে দেওয়ার অভিযোগ অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বিচারকরা ৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ পাবিপ্রবিতে হলের সিট নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, হল সভাপতিকে ছুরিকাঘাত মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন সন্ত্রাসী সংগঠন হিসেবে আ.লীগের বিচারের দাবিতে এনসিপির বাইক র‍্যালি মঙ্গলবার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সখ্যতা, জবির পাঁচ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার রাত ১০টার দিকে উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন

উপাচার্য বলেন, প্রাথমিক তদন্তে ওই কর্মকর্তাদের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “প্রাথমিক তদন্তে কর্মকর্তাদের সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। তাই তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হচ্ছে। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সাময়িক বরখাস্ত হওয়া পাঁচ কর্মকর্তা হলেন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রী শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং উপ-রেজিস্ট্রার সৈয়দুর রহমান রনি।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা বিভিন্ন দপ্তর ও বিভাগ থেকে ওই পাঁচ কর্মকর্তাকে আটক করেন। তাঁদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলেন তাঁরা।

পরে আটক কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে হস্তান্তর করেন।  এ সময় তাঁরা বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের করিডোরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি নামিয়ে ভাঙচুর করেন।

এ ঘটনায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিমও জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। তিনি জানান, করিডোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি রাখার কারণ জানতে চেয়ে শিক্ষার্থীরা তাঁকে প্রশ্ন করেন এবং এ বিষয়ে ব্যাখ্যা দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...