• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নামাজ না পড়ায় নাতনি-জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে লাথিতে আহত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, ভাসুর আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা ১০ জেলা ও ৩ মহানগরে যুবদলের আংশিক কমিটি ঘোষণা মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ২ ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক কারাগারে সন্তান না হওয়ায় ভাঙল সাত বছরের সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব বরিশাল মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা যুবদলের কমিটি ঘোষণা চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর শরীয়তপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, দুদকের অভিযান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির কারণে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত (৩ দিন) বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

অফিস আদেশে বলা হয়েছে, ১৬ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের তাৎক্ষণিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর মঙ্গলবার থেকে ১৯ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন সংক্রান্ত কার্যক্রম এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...