• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নামাজ না পড়ায় নাতনি-জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে লাথিতে আহত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, ভাসুর আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা ১০ জেলা ও ৩ মহানগরে যুবদলের আংশিক কমিটি ঘোষণা মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ২ ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক কারাগারে সন্তান না হওয়ায় ভাঙল সাত বছরের সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব বরিশাল মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা যুবদলের কমিটি ঘোষণা চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর শরীয়তপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, দুদকের অভিযান

শরীয়তপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, দুদকের অভিযান

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

শরীয়তপুরের ডামুড্যায় নামজারির ফাইল আটকে রেখে ১০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগে কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়তউল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে এ অভিযান পরিচালনা করেন দুদকের শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফ হোসেনের নেতৃত্বে একটি দল।

দুদক সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর নামজারির ফাইল আটকে রেখে ঘুষ দাবি এবং ক্যামেরার সামনে টাকা ফেরত দেওয়ার অভিযোগ উঠে আসে। বিষয়টি দুদকের নজরে এলে সোমবার সরেজমিনে অভিযান চালানো হয়। অভিযানকালে দুদকের কর্মকর্তারা অভিযোগকারী ভুক্তভোগী ও অভিযুক্ত ভূমি কর্মকর্তার সঙ্গে কথা বলেন। এ সময় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।

দুদকের শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বলেন, নামজারির ফাইল আটকে ঘুষ দাবি এবং ক্যামেরার সামনে টাকা ফেরত দেওয়ার বিষয়টি আমাদের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে আজ অভিযান পরিচালনা করেছি। ভুক্তভোগী ও অভিযুক্তের সঙ্গে কথা বলেছি। তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর প্রতিবেদন পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...