• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া স্ত্রীর দেওয়া ডিভোর্সের কাগজ হাতে পেয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা বরিশালে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির সমাবেশ ও র‍্যালি বরগুনায় নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ানো হয়েছে। কারিগরি ত্রুটির কারণে পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া চার ঘণ্টা বিঘ্নিত হওয়ায় আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

শনিবার (৭ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে আগামী ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কারিগরি (অনলাইন) ত্রুটির কারণে উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের আবেদন প্রক্রিয়া বিঘ্নিত হয়। এতে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে আবেদন করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের সময় ১২ ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৯৭৮ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন প্রায় ৫ লাখ ৯৪ হাজার ১১৩ শিক্ষার্থী। পাসের হার ৫২.১২ শতাংশ। যা বিগত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন।

গত বছর থেকে এবার ২৯ হাজার ১৩ জন শিক্ষার্থী কম জিপিএ-৫ পেয়েছেন। এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ৮৪টি। যা গতবার জিপিএ ৫ পেয়েছিলেন ৭২ হাজার ১৭৬ টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...