• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
প্রবল বৃষ্টিতে ঢাকা-বরিশাল মহাসড়কের গর্তে দুর্ঘটনা, রাতেই সংস্কারে এগিয়ে আসেন বিএনপি নেতা মিন্টু নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা বিএনপির মিছিলে হামলা, গুলিবিদ্ধ ৫ পিরোজপুরে ২ চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আওয়ামী লীগ সন্দেহে আইনজীবীকে পিটিয়ে পুলিশে দেওয়ার অভিযোগ অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বিচারকরা ৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ পাবিপ্রবিতে হলের সিট নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, হল সভাপতিকে ছুরিকাঘাত মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন সন্ত্রাসী সংগঠন হিসেবে আ.লীগের বিচারের দাবিতে এনসিপির বাইক র‍্যালি মঙ্গলবার

৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাজ্যের নাম ঘোষণা করেছে ফিফা। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড যৌথভাবে আয়োজন করবে টুর্নামেন্টটি। সোমবার ফিফা কংগ্রেসের ভোটাভুটিতে তা অনুমোদন পেয়েছে।

এই প্রথম নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল যুক্তরাজ্য। একই সঙ্গে ১৯৬৬ সালের পর দেশটিতে ফিরছে ফুটবলের কোনো বিশ্বকাপ। সেবার পুরুষদের বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড এবং শিরোপাও জিতেছিল স্বাগতিকরা।

২০৩৫ সালের আসরে অংশ নেবে ৪৮টি দল। ৩৯ দিন ধরে চলবে ১০৪ ম্যাচের প্রতিযোগিতা। যুক্তরাজ্যের যৌথ ‘অল টুগেদার’ বিডে প্রস্তাব করা হয়েছিল ১৯টি ভেন্যু। এর মধ্যে ইংল্যান্ডে ১৪টি, স্কটল্যান্ডে দুটি, ওয়েলসে দুটি এবং উত্তর আয়ারল্যান্ডে একটি ভেন্যু রয়েছে। চূড়ান্ত ভেন্যুর সংখ্যা পরবর্তী সময়ে নির্ধারণ করবে ফিফা।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান ডেবি হিউইট আয়োজক হওয়ার স্বীকৃতি পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, নারী ফুটবলের উন্নতিতে অবদান, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা এবং বিশ্বের সমর্থকদের একত্র করার সুযোগ পেয়ে তারা সম্মানিত।

এদিন ২০৩১ নারী বিশ্বকাপের আয়োজক হিসেবেও চার দেশের যৌথ প্রস্তাব অনুমোদন করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা মিলে আয়োজন করবে সেই আসর। ২০৩১ ও ২০৩৫—দুই বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...