• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
প্রবল বৃষ্টিতে ঢাকা-বরিশাল মহাসড়কের গর্তে দুর্ঘটনা, রাতেই সংস্কারে এগিয়ে আসেন বিএনপি নেতা মিন্টু নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা বিএনপির মিছিলে হামলা, গুলিবিদ্ধ ৫ পিরোজপুরে ২ চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আওয়ামী লীগ সন্দেহে আইনজীবীকে পিটিয়ে পুলিশে দেওয়ার অভিযোগ অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বিচারকরা ৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ পাবিপ্রবিতে হলের সিট নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, হল সভাপতিকে ছুরিকাঘাত মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন সন্ত্রাসী সংগঠন হিসেবে আ.লীগের বিচারের দাবিতে এনসিপির বাইক র‍্যালি মঙ্গলবার

আওয়ামী লীগ সন্দেহে আইনজীবীকে পিটিয়ে পুলিশে দেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

আওয়ামী লীগ সন্দেহে এক আইনজীবীকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহত ওই আইনজীবীর মাথায় ১০টি সেলাই দিতে হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পল্টন থানার কালভার্ট রোড এলাকা থেকে আহত অবস্থায় রায়হান রনি (৪০) নামে ওই আইনজীবীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত রায়হান রনি সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি অভিযোগ করেন, ওয়ালটন থানা ও কালভার্ট রোড এলাকায় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নসহ তার নেতাকর্মীরা তাকে মারধর করে গুরুতর আহত করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

রায়হান রনি জানান, হামলায় তার মাথায় ১০টি সেলাই দিতে হয়েছে। শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে।

তাকে হাসপাতালে নিয়ে আসা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবু সালেহ জানান, বিএনপির লোকজন আওয়ামী লীগের সন্দেহে রায়হান রনিকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এসআই আবু সালেহ আরও জানান, রায়হান রনির মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...