• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে স্পেন শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ, আঙুল বিচ্ছিন্ন, সারা শরীরে আঘাত সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার দুই আবার কবে থেকে শুরু হবে অতিভারী বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস হরিদাসচন্দ্রের গ্রেপ্তা‌রে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে শিক্ষামন্ত্রী’র পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা সড়ক অবরোধ পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ গাইবান্ধার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাসকে চার দিনের রিমান্ড

‘নেইমারের জন্য হারটা মানতে পারছি না’ পোস্টের এক ঘণ্টা পর যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরতিয়াপাড়া এলাকার সামশুল আলমের ছেলে। তিনি পেশায় দোকানদার ছিলেন এবং ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের পরাজয় নিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে প্রিয় খেলোয়াড় নেইমারের প্রতি কষ্ট প্রকাশ করে তিনি লিখেছিলেন, “দল করি হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।”

দুর্ঘটনার দিন সকালে তিনি বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় উপজেলা সদরে নিজের দোকানের দিকে যাচ্ছিলেন। পথে দারোগার বাজার ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ওসি রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...