• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

হরিদাসচন্দ্রের গ্রেপ্তা‌রে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির ও কালী মন্দির কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা হরিদাসচন্দ্র তরণী দাসকে গ্রেপ্তা‌রের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

একই সঙ্গে তাকে অবিলম্বে জামিনে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি জানায়, গত ১২ জুলাই রাতে হরিদাসচন্দ্র তরণী দাসকে গ্রেপ্তা‌র করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচিত মন্দির কমপ্লেক্সে ৮১ ফুট উঁচু রাম মূর্তি নির্মাণের উদ্যোগ নেওয়ার পর হরিদাসচন্দ্র তরণী সম্প্রতি আলোচনায় আসেন। মূর্তি নির্মাণের বিরোধিতা করতে গিয়ে ভগবান রামচন্দ্রের পবিত্র ছবিতে জুতা নিক্ষেপ এবং হিন্দু ধর্মের বিরুদ্ধে উগ্রবাদী প্রচারণা চালিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভীতি ও শঙ্কা তৈরি করা হয়েছে।

পূজা উদযাপন পরিষদ আরও অভিযোগ করে, হিন্দু ধর্ম অবমাননার ঘটনায় এখন পর্যন্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তা‌র বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...