• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
নরেন্দ্র মোদির জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা অবশেষে মুখ খুললেন এমপি গাজী নজরুল ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জাকির ফ্যামিলি কার্ড কর্মসূচি বরিশাল “বিভাগীয় বাস্তবায়ন ও সমন্বয় কমিটি” গঠন প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর পরিবারের পাশে থাকার আশ্বাস জহির উদ্দিন স্বপনের আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছেন : গণপূর্ত প্রতিমন্ত্রী নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছি : জহির উদ্দিন স্বপন চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া, মালামাল ফেলে পালালেন তারা ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নজরদারিতে অ্যাপ চালু করল সরকার

মেয়ের সামনে বাবাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চট্টগ্রামের হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে মেয়ের সামনে আজম (৩৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে উপজেলার মেখল ইউনিয়নের খলিফাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজম একই এলাকার মৃত ইসলামের ছেলে। তিনি পেশায় টেইলার্স দোকানি ছিলেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার সকাল আটটার দিকে বাড়ির পাশে মেয়েকে সঙ্গে নিয়ে মাছ ধরতে যান আজম। এ সময় সেখানে ২-৩ জনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা আজমকে ধাওয়া করে বাড়ির পেছনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আজমকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। হাটহাজারী মডেল থানার তদন্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...