সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঝালকাঠি শহরের কাঁসারিপট্টি এলাকায় অন্তর দে (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শহরের কাঁসারিপট্টি এলাকার অ্যাডভোকেট নির্মান চন্দ্র দে তরলি বাবুর ছেলে অন্তর দে (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা তাকে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও, বিষয়টি নিশ্চিত করতে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ রকম আরো সংবাদ...