• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে স্পেন শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ, আঙুল বিচ্ছিন্ন, সারা শরীরে আঘাত সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার দুই আবার কবে থেকে শুরু হবে অতিভারী বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস হরিদাসচন্দ্রের গ্রেপ্তা‌রে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে শিক্ষামন্ত্রী’র পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা সড়ক অবরোধ পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ গাইবান্ধার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাসকে চার দিনের রিমান্ড

ফেলে যাওয়া শিশুর পরিবারের সন্ধান মিলেছে

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার জাইতুন রেস্তোরাঁয় ভুলবশত ফেলে যাওয়া শিশুটির পরিবারের সন্ধান পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেস্তোরাঁটির স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন।

শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডের পূর্ব পাশের জাইতুন রেস্তোরাঁয় ঘটনাটি ঘটে। ঘটনার প্রায় চার ঘণ্টার মধ্যেই শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ। দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটির পরিবার রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে।

লুৎফুর রহমান রিপন জানান, শিশুটির মা তাদের সঙ্গে কথা বলেছেন। তবে ভাষাগত কারণে পুরো বিষয়টি বুঝতে কিছুটা সমস্যা হয়েছে। তিনি বলেন, “পরিবারটি কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছিল। সকালে জাইতুন রেস্তোরাঁয় নাশতা শেষে তারা সকাল ৯টার দিকে সেখান থেকে বের হয়ে যায়। চট্টগ্রাম অতিক্রম করার পর গণমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে তারা জানতে পারে যে শিশুটি রেস্তোরাঁয় রয়ে গেছে। এরপর তারা ফিরে আসার সিদ্ধান্ত নেয় এবং বর্তমানে কুমিল্লার পথে রয়েছে।”

তিনি আরও জানান, পুলিশ ও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...