• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

বরিশালে বিদায়ী জেলা প্রশাসকের বিরুদ্ধে ছিন্নমূল নারীদের ঝাড়ু মিছিল

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের সদ্য সাবেক জেলা প্রশাসক (ডিসি) খায়রুল আলম সুমনের বিরুদ্ধে সেবা বঞ্চনা, দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তুলে ঝাড়ু মিছিল করেছেন ছিন্নমূল নারীরা। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচি থেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বিক্ষোভ চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তাদের একটি বৈঠক চলছিল। খবর পেয়ে খায়রুল আলম সুমন বৈঠকস্থল ছেড়ে সরকারি ডাকবাংলোয় চলে যান বলে জানা গেছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন সহায়তার জন্য আবেদন করেও তারা কোনো সহযোগিতা পাননি। দায়িত্ব পালনকালে খায়রুল আলম সুমন ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়েছিলেন। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে তাকে আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।

শাহানুর বেগম বলেছেন, ডিসি খায়রুল আলম সুমন গরীব ও অসহায় মানুষদের কোনো সহায়তা করেনি। অনেক খারাপ ব্যবহার করতেন। ওনার দরজায় ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত ছিলাম।

অভিযোগের বিষয়ে জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করলে প্রথমে তিনি অফিস সহায়ককে দিয়ে বক্তব্য না দেওয়ার কথা জানান। পরে কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা প্রশ্ন করলে জেলা প্রশাসক খায়রুল আলম ছিন্নমূল মানুষদের সহায়তার বা তাদের বিক্ষোভের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে ২০২৫ সালের ১৩ নভেম্বর জেলা প্রশাসক হিসেবে বরিশালে যোগদান করেন খায়রুল আলম সুমন। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ নানান অনিয়মের অভিযোগ ওঠে। পহেলা জুলাই তাকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...