• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা আদায়ের অভিযোগ ‘৫ লাখ টাকার কম হবে না-ভিপি নুরের নির্দেশ’, ফোনালাপ ফাঁসের পর যুব অধিকার নেতা বহিষ্কার মাদারীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের বাড়িতে আগুন দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল শিক্ষক দিবসের ব্যানারে লেখা ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক পলেস্তারা খসে পড়ার ভয়ে মাথায় হেলমেট পরে সেবা দিচ্ছেন কর্মকর্তারা আদালতে অনুপস্থিতির দায়ে প্রায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’ খুলনায় ছেলেকে খুনের পর এবার বাবাকে গুলি করে হত্যা শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ফুল গ্রহণ, কিছুক্ষণ পরই প্রধান শিক্ষকের মৃত্যু

আদালত প্রাঙ্গণে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের মামলায় গ্রেফতার জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

রবিবার (৪ অক্টোবর) বিকেলের দিকে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে এই হাতাহাতির ঘটনা ঘটে। এদিন জামিন শুনানি ঘিরে এজলাসের ভেতরে ও বাইরে দফায় দফায় হাতাহাতিতে জড়ান জামায়াত ও বিএনপিপন্থি আইনজীবীরা।

এর আগে একদিনের রিমান্ড শেষে রোববার দুপুরে কড়া নিড়াপত্তার মধ্যদিয়ে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। এরপর দুপুর ২টার পর তাকে এজলাসে তোলা হয়। এ সময় এজলাসকক্ষে অবস্থান করাকে কেন্দ্র করে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’পক্ষের আইনজীবীরা।

এ ঘটনায় এজলাস ত্যাগ করেন বিচারক। এর কিছুক্ষণ পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানি শুরু হয়। ওই সময় আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি তুলে ধরেন। একপর্যায়ে উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর  করে আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...