• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাগিংয়ের অপরাধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের ৪৮ শিক্ষার্থীকে শাস্তি যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে নিখোঁজের ৬ দিন পর কক্সবাজার থেকে ২ কিশোরী উদ্ধার উজিরপুরে পুকুরে ডুবে শিশুর মুত্যু পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেপ্তার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গৌরনদীতে স্কুলশিক্ষার্থীকে মারধরের পর কানধরে ওঠবস, যুবদল নেতার কারাদন্ড সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল আর্থিক গোয়েন্দা ইউনিট বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, গ্রাহককে ফোন করে বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ উল্টো পথে এসে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুইজনের ৭ দিনের কারাদণ্ড

আন্দোলনের মধ্যেই নতুন উপাচার্য পেল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বিএনপিপন্থী কয়েকজন শিক্ষকের আন্দোলনের মুখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য পরিবর্তন করা হয়েছে। নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগদান করেছেন।

এর আগে ২০২৪ সালের ১৭ অক্টোবর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।

তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে অপসারণের দাবিতে গত দুই সপ্তাহ ধরে আন্দোলন করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। তাঁদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়। এর মধ্যে আজ নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হলো।

এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষক, সাদাদলের সদস্য ও ফার্মাকোলজি বিভাগের প্রফেসর সিদ্দিকুল ইসলাম বলেন, ‘প্রথমত, আমরা যে কারণে আন্দোলন করেছিলাম, সেটা সফল হয়েছে। আর আমাদের আরেকটি দাবি ছিল, তাঁকে বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়া। সেটা দেওয়া হয়নি। আপাতত আমরা সন্তুষ্ট। পরবর্তী সময়ে এ বিষয়ে দেখা যাবে।’

সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...