• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সচিনের আরও এক রেকর্ড ভাঙলেন কোহলি কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি রাজা জামিনে বের হওয়ার একমাস পর মারা গেলেন সাংবাদিক আজহার আলী নারীদের জন্য সড়কে নামছে আরও ১০০ পিংক বাস সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবাকে হত্যার পর থানায় এসে ছেলের আত্মসমর্পণ বরগুনায় ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীর দাঁত ভাঙার প্রধান আসামি গ্রেপ্তার শাহবাগে নিয়োগ বঞ্চিতরা, সচিবালয়ে ৭ সদস্যের প্রতিনিধিদল বাউফলে চাঁদাবাজির অভিযোগে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাত

বাবাকে হত্যার পর থানায় এসে ছেলের আত্মসমর্পণ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রংপুরের পীরগাছায় শ্বাশুড়ির সামনে থাপ্পড় দেওয়ায় বাবাকে ছুরির আঘাতে হত্যার ২ দিন পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত ছেলে হাসানুর রহমান (২২)।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮ টার পরে পীরগাছা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

নিহত মাহাবুর রহমান ওরফে মহুবার (৫৫) উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে মাহাবুর রহমান ওরফে মহুবারের সঙ্গে ছেলে হাসানুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাসানুর তার বাবার বুকে ছুরির আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মাহাবুর রহমান ওরফে মহুবারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, ঘটনার পর অভিযুক্ত হাসানুর রহমান আত্মগোপনে ছিলেন। পরে রোববার সন্ধ্যায় তিনি নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...