• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

রাজধানীতে বাস চাপায় মাইলস্টোনের শিক্ষিকার মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজধানীর বনশ্রীতে মোটরসাইকেল থেকে পড়ে দুই বাসের চাপায় তাসপিয়া আহমেদ তিসা (৩১) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসপিয়া আহমেদ চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ার বাসিন্দা। তিনি পরিবারের সাথে খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় বসবাস করতেন।

তাসপিয়ার ভাই এনাম আহমেদ জানান, পেশাগত কাজে বাসা থেকে বের হয়েছিলেন তার বোন। সন্ধ্যার দিকে তারা দুর্ঘটনার খবর পান। ফরাজী হাসপাতালের সামনে চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গেলে তাকে দুটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল বলেন, রমজান পরিবহনসহ দুটি বাসের চাপায় তাসপিয়া আহমেদ নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই অনয় চন্দ্র পাল আরও জানান, দুর্ঘটনার পর রমজান পরিবহনের বাসসহ জড়িত দুটি বাস জব্দ করা হয়েছে। একই সাথে বাস দুটির চালক ও হেলপারদের আটক করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...