• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ‘সার্জেন্ট মেজর ফিশ’ জমি লিখে না দেওয়ায় ছেলেদের বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে বাবা-মায়ের সংবাদ সম্মেলন ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে একটি নতুন দলের আত্মপ্রকাশ হোটেলে নিয়ে ধর্ষণচেষ্টার মামলার ববি’র অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত স্ত্রীর আত্মহত্যা মামলায় জাহের আলভীর জামিন সাংবাদিকের ওপর হামলার ঘটনার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত, দুইজন গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে গুরুতর আহত তিনজন অসুস্থ স্বামীকে রাস্তার পাশে ফেলে গেল স্ত্রী ও সন্তানেরা ইসলামী আন্দোলনের দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা স্ত্রীর দেওয়া কিডনিতে জীবন পাওয়া সেই স্বামী নাদিম মন্ডল আর নেই

বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বাগেরহাটে আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত (৪২) হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন— শেখ মুরাদ (৪১), আবু তাহের দীপ ওরফে দিপু (২৯), মো. হাফিজুর রহমান (৪৮) ও মো. শিপন শেখ (২৮)।

পুলিশ জানায়, নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। গত ২৫ জুলাই মধ্যরাতে আদালতের কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পৌরসভার হাড়িখালী তেঁতুলতলা মোড়ে পৌঁছলে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাকে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের পরিবার ২৬ জুলাই বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার পর গতকাল রোববার দিনগত রাত ৩টার দিকে সদর উপজেলার তেঁতুলতলা মোড়সংলগ্ন পিসি ডেমা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নেতৃত্বদানকারী শেখ মুরাদ। তার কাছ থেকেই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি আধুনিক ছোরা উদ্ধার করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. নাসের রিকাবদার বলেন, ঘটনার মাত্র ৫০ ঘণ্টার মধ্যেই ডিবি পুলিশের অভিযানে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে জানা গেছে, মোটরসাইকেলের গতিরোধ করে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের মূল নেতৃত্ব দেন শেখ মুরাদ। গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পাশাপাশি প্রযুক্তিনির্ভর তদন্তেও তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। আসামিদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...