• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে : মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বজয়ী কোরআন হাফেজদের সাক্ষাৎ সর্বজনীন পেনশনে যুক্ত হচ্ছে নতুন ৬ সুবিধা, অনুমোদন আজ পারিবারিক কলহে মায়ের বিরুদ্ধে সাড়ে ৩ বছরের ছেলেকে হত্যার অভিযোগ ডিলারের অনিয়ম ঘিরে ক্ষোভ; গুদাম থেকে সার ছিনিয়ে নিলেন কৃষকরা স্বামীর পছন্দের নারীকে নিজেই সতীন করে ঘরে তুললেন রুমা দেশে কমদামি সিগারেটের দাম আরও ৩ টাকা বাড়ল; প্রজ্ঞাপন জারি বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ স্থানীয় নির্বাচন সম্ভব নয় নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু রাজধানীতে বাস চাপায় মাইলস্টোনের শিক্ষিকার মৃত্যু

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বৃহস্পতিবার (১৮ জুন) মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাবুখালী বাজারের দক্ষিণ পাশে নবাব আলীর বাড়ি সংলগ্ন বাংলালিংকের একটি টাওয়ারে উঠে পতাকা টাঙান আলামিন নামের ওই যুবক।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই তিনি টাওয়ারের একেবারে চূড়ায় উঠে আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকা স্থাপন করেন। পরে তার ওপরে বাংলাদেশের লাল-সবুজ পতাকাও টাঙান।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, আলামিন একটি বাঁশ ও পতাকা নিয়ে টাওয়ারে উঠছেন, আর নিচে দাঁড়িয়ে থাকা স্থানীয়রা হাততালি ও উচ্ছ্বাস প্রকাশ করছেন। একইসঙ্গে এমন ঝুঁকিপূর্ণ কাজ নিয়ে অনেকের মধ্যে উদ্বেগও দেখা যায়।

টাওয়ার থেকে নেমে আসার পর আলামিন জানান, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি ভালোবাসা থেকেই তিনি এই ঝুঁকিপূর্ণ কাজ করেছেন। পাশাপাশি নিজের দেশের প্রতি শ্রদ্ধা জানাতেই আর্জেন্টিনার পতাকার ওপর বাংলাদেশের পতাকা স্থাপন করেছেন বলেও দাবি করেন তিনি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি ভালোবাসা থেকেই তাকে টাওয়ারে ওঠার জন্য উৎসাহ দেওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...