• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছে: স্বাস্থ্যমন্ত্রী মৃত ভেবে দোয়া মাহফিলের, স্ত্রী’র অন্যত্র বিয়ে, ১৮ বছর পর সেই ব্যক্তি ফিরে আসেন বাড়িতে কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু বিয়ের অনুষ্ঠানের গেটে বরের কাছে বকশিশ চাওয়া নিয়ে দুপক্ষে মারামারি মানবপাচার মামলার আসামি ইলিয়াস গ্রেপ্তার দেশের সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক পঞ্চমবারের মতো সাফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত, যমজ সহকারী – সম্পন্ন হলো ‘ঐতিহাসিক’ এক বিয়ে চারতলার সিঁড়ির রেলিং থেকে পড়ে প্রাণ গেল শিশুর শ্বাসনালিতে খাবার আটকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীপ্তি সাহার মৃত্যু

সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে বের হওয়ার সময় দলটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। এ সময় একটি অটোরিকশাও ভাঙচুর করা হয়। হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন এনসিপির নেতারা। তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিএনপির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এর আগে হবিগঞ্জে কর্মসূচি বাধাপ্রাপ্ত হওয়ায় সিলেটে দলটির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে শুরু থেকেই কিছুটা শঙ্কা ছিল।

সভা শেষে বেলা পৌনে ৩টার দিকে পদযাত্রার গাড়িবহর সিলেট-জকিগঞ্জ সড়ক হয়ে গোলাপগঞ্জ শহরের ডাচ-বাংলা ব্যাংকের সামনে পৌঁছালে একদল ব্যক্তি ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করে এনসিপি। এ সময় হামলাকারীরা পেপসির বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করে।

হামলার মুখে কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় নেতাকর্মীরাও সেখান থেকে সরে যান।

এ ঘটনায় সারজিস আলম তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’

হামলা প্রসঙ্গে সিলেটের সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার জানিয়েছেন তারা একটি স্থানে হামলার তথ্য পেয়েছেন। কারা হামলা করেছে তা সনাক্তের চেষ্টা চলছে।

হবিগঞ্জে বাধাপ্রাপ্ত হওয়ার পর সিলেট জেলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন নিয়ে শুরুতে শঙ্কা দেখা দেয়। সেই শঙ্কার মধ্যে বৃহস্পতিবার দুপুরে জেলার প্রথম কর্মসূচি হিসেবে গোলাপগঞ্জে আন্দোলনে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন দলের কেন্দ্রীয় নেতারা। পৌরসভা অডিটোরিয়ামে শান্তিপূর্ণ মতবিনিময় সভা ও জুলাই আন্দোলনে নিহতদের সাথে কথা বলেন সারজিস আলম ছাড়াও দলের এমপি ড. আতিক মুজাহিদ ও সংরক্ষিত আসনের এমপি কেন্দ্রীয় নেতা ডা. মাহমুদা মিতু। সভায় সারজিস আলম প্রধানমন্ত্রীকে সমালোচনা করে বক্তব্য দেন। সভা শেষে পৌরসভার গেট পাস হওয়ার পরই এ হামলার ঘটনা। পরে গাড়িবহর নিয়ে সিলেট ফেরার পথে পাঁচমাইল নামক স্থানে আবার গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তবে হামলায় কোনো ক্ষতি হয়নি।

এদিকে একই দিন দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীসহ শীর্ষ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...