• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
প্রবল বৃষ্টিতে ঢাকা-বরিশাল মহাসড়কের গর্তে দুর্ঘটনা, রাতেই সংস্কারে এগিয়ে আসেন বিএনপি নেতা মিন্টু নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা বিএনপির মিছিলে হামলা, গুলিবিদ্ধ ৫ পিরোজপুরে ২ চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আওয়ামী লীগ সন্দেহে আইনজীবীকে পিটিয়ে পুলিশে দেওয়ার অভিযোগ অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বিচারকরা ৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ পাবিপ্রবিতে হলের সিট নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, হল সভাপতিকে ছুরিকাঘাত মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন সন্ত্রাসী সংগঠন হিসেবে আ.লীগের বিচারের দাবিতে এনসিপির বাইক র‍্যালি মঙ্গলবার

শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে বিরোধ, বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে সোহেল মিয়া (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। গতকাল শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর বাটরা গাববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়নের কাটুকদিয়া গ্রামের বাসিন্দা। তিনি আবদুস সালামের ছেলে। সোহেল করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর বাটরা গ্রামে নিহত সোহেলের শ্বশুর শাহজাহান মিয়া ও চাচা শ্বশুর আকবর আলীর মধ্যে বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে একাধিকবার সালিস-বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। গতকাল শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আবারও ওই রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় শ্বশুরবাড়িতে থাকা সোহেল মিয়া এবং আকবর আলীর মেয়ের জামাই কালু মিয়াও তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। অভিযোগ রয়েছে, এ সময় কালু মিয়া ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন সোহেলকে বল্লম দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে এই বিষয়ে অভিযুক্ত কালু মিয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।

কটিয়াদী উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ বলেন, সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, রাস্তা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...