• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
বাউফলে এক ব্যবসায়ীকে হত্যার হুমকি, উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ বরিশালে রাতের আধাঁরে গৃহবধুকে ধর্ষনের ঘটনায় একজন গ্রেপ্তার আগৈলঝাড়ায় মসজিদ থেকে তুলে নিয়ে ছাত্রলীগ কর্মীকে পেটানোর অভিযোগ স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ, সন্ধান চেয়ে থানায় জিডি হাসপাতালে একজনকে মৃত ঘোষণার পর নারী চিকিৎসকের ওপর হামলা কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, অভিযুক্ত আটক নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ দেশে এলে শেখ হাসিনার বিচার হবে: পর্যটনমন্ত্রী পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬ পঞ্চগড়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০

লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চাঁদপুরের ফরিদগঞ্জে দীর্ঘদিনের লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভের জেরে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানকে সাব-স্টেশন থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তার কাছ থেকে ২৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়া ও মুঠোফোন ভাঙচুরের ঘটনা ঘটে। মঙ্গলবার (২৩ জুর) দুপুরে এই ঘটনা ঘটে।

বুধবার (২৪ জুন) এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ফরিদগঞ্জ উপকেন্দ্র-১-এর আওতাধীন উত্তর ধানুয়া এলাকায় বিদ্যুৎ লাইন মেরামতের কাজে যান লাইনম্যান মো. ইব্রাহীম ও মো. আব্দুল কাদের। কাজ শেষে তারা সাব-স্টেশনে ফিরে আসেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি দল সেখানে গিয়ে তাদের ওপর চড়াও হয়।

অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে লাইনম্যান আব্দুল কাদেরকে জোরপূর্বক তুলে নিয়ে উত্তর ধানুয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর করা হয়। এ সময় তার কাছে থাকা ২৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়া হয় এবং মুঠোফোনটি ভেঙে ফেলা হয়। পরে স্থানীয় কয়েকজন ব্যক্তির সহযোগিতায় তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মামলায় ধানুয়া গ্রামের জাফর মিজি, ফারুক পাটোয়ারী ও জসিমসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক দিন ধরে এলাকায় লোডশেডিং চলছিল। পাশাপাশি বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেশি আসছিল। এসব বিষয়ে বারবার অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।

ফরিদগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুল আলম বলেন, উপকেন্দ্রের ভেতরে থাকা যন্ত্রপাতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে অননুমোদিতভাবে প্রবেশ বা হস্তক্ষেপ করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দায়িত্ব পালনরত কর্মীর ওপর হামলা ও মারধর আইনত গুরুতর অপরাধ।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পরপরই মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...