• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ভারতে যাওয়ার সময় সীমান্তে আ.লীগ নেতা ধরা পুলিশকে তাদের মানসম্মান-ইজ্জত আবার ফিরিয়ে দিতে চাই: জহির উদ্দিন মাদক সেবনকালে ধরা, দুই যুবককে দিয়ে পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা বরিশাল রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি কাওসার হোসেন শিপন গ্রেপ্তার স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদের তথ্য চাইল দুদক ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে : মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বজয়ী কোরআন হাফেজদের সাক্ষাৎ সর্বজনীন পেনশনে যুক্ত হচ্ছে নতুন ৬ সুবিধা, অনুমোদন আজ

লন্ডনে প্রকাশ্যে তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

দীর্ঘদিন পর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে। তিনি লন্ডনের একটি রেস্তোরাঁয় বসে ডাব খাচ্ছিলেন। তার পরনে ছিল হাফ হাতা শার্ট।

লন্ডনে সাবেক ছাত্রদল নেতার তোপের মুখে পড়েন রেজাউল করিম। এক ছাত্রদল নেতা তাকে উদ্দেশ করে বলতে থাকেন, ১৭ বছর ধরে ১৮ কোটি মানুষের মধ্যে গুম ও খুন করলেন। ইলিয়াস আলী নাই, চৌধুরী আলম নাই, আপনার এনসিপির নেতাদের মেরে ফেললেন, সাধারণ ছাত্রদের মারলেন। আপনারা সাউন্ড করে কথা বলার সাহস পান কোথায়।

এরআগে গত বছরের ১৩ জুন রেজাউল করিমকে লন্ডনে প্রকাশ্যে দেখা যায়। সেদিন তিনি লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে একটি কেকের দোকানে বসে ছিলেন।

হলুদ রঙের পোশাক পরা রেজাউল করিমের পাশে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

জানা যায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে বিক্ষোভ কর্মসূচি করেছেন, তাতে অংশ নিতে শ ম রেজাউল করিম সেখানে অবস্থান করছিলেন। বেলা আড়াইটার দিকে শুরু হওয়া ওই বিক্ষোভ ছিল প্রধান উপদেষ্টার লন্ডনে অবস্থানকালে ধারাবাহিক বিক্ষোভের অংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...