• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
পরকীয়ার মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে বাউফলে এক ব্যবসায়ীকে হত্যার হুমকি, উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ বরিশালে রাতের আধাঁরে গৃহবধুকে ধর্ষনের ঘটনায় একজন গ্রেপ্তার আগৈলঝাড়ায় মসজিদ থেকে তুলে নিয়ে ছাত্রলীগ কর্মীকে পেটানোর অভিযোগ স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ, সন্ধান চেয়ে থানায় জিডি হাসপাতালে একজনকে মৃত ঘোষণার পর নারী চিকিৎসকের ওপর হামলা কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, অভিযুক্ত আটক নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ দেশে এলে শেখ হাসিনার বিচার হবে: পর্যটনমন্ত্রী পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

ভারতে যাওয়ার সময় সীমান্তে আ.লীগ নেতা ধরা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের মেহেরপুর জেলার সেক্রেটারি এম এ খালেককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি একাধিক মামলার আসামি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে আসেন তিনি। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে সার্ভারে কালোতালিকাভুক্ত দেখতে পান। এরপর তার পরিচয় শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার ছেলে আসিফ রেজা সাথে ছিলেন। পরে দুপুর ১ টায় মেহেরপুর ডিবি কাছে তাকে হস্তান্তর করা হয়।

তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার তিনবারের চেয়ারম্যান ছিলেন। তার বাবা মৃত মোজাহার আলী বিশ্বাস। তিনি গাংনী বাজার রোডের বাসিন্দা।

দর্শনা আইসিপি ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ  এস আই আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...