• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ ঘর ভাড়া পরিশোধে অসহায় মায়ের মাথার চুল বিক্রি স্কুল শিক্ষকদের প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত বিশ্বজুড়ে একযোগে ৫৯ হাজার পর্দায় মুক্তির অপেক্ষায় ‘রামায়ণ’ মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালী: ইরান জুলাই সনদ বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে: ডা. শফিকুর রহমান বন্ধ গোডাউনে মিলল অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ

যুক্তরাষ্ট্রে অভিনেতা অপূর্বর একক কনসার্ট

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

যুক্তরাষ্ট্রের মঞ্চে শনিবার (৮ আগস্ট) নতুন পরিচয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। রোমান্টিক অভিনেতা থেকে তাকে গায়ক হিসেবে মঞ্চে দেখতে মুখিয়ে আছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকেরা।

নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। দুই ঘণ্টার এই আয়োজন শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়।

একক সংগীত প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘‘অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের। বিভিন্ন সময় বন্ধুদের আড্ডায় গান গেয়েছি। অনেক ঘরোয়া আয়োজনেও গান গাইতে হয়েছে। আমার অভিনীত বেশ কয়েকটি নাটকে আমার কণ্ঠে গান রয়েছে। আমেরিকার এই আয়োজনে পরিপূর্ণ সম্মান দিয়ে আমাকে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এখানে আমার পছন্দের শিল্পীদের গানগুলো গাওয়ার চেষ্টা করবো। মাঝে হয়তো নিজের গাওয়া নাটকের একটি গানও গাইবো।’’

একসময় চেয়েছিলেন গান করতে। কিন্তু ভাগ্য তাঁকে নিয়ে আসে অভিনয়ের জগতে। এরপর দুই দশকের বেশি সময় ধরে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। জীবনে যেমন পেয়েছেন আকাশছোঁয়া জনপ্রিয়তা, তেমনি ব্যক্তিগত জীবনে পেরিয়েছেন কঠিন সময়ও। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানকে সময় দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...