• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

মোদীর ভিডিও সরানো ইস্যুতে ভারতের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ভুলবশত মুছে ফেলা এবং শিশু যৌন নির্যাতনমূলক কনটেন্ট রোধে ব্যর্থতার ঘটনায় ভারতের পার্লামেন্টারি কমিটির কাছে ক্ষমা চেয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সেই সঙ্গে ডিপফেক প্রযুক্তি ও প্ল্যাটফর্ম পরিচালনায় নানা ত্রুটির বিষয়টি নিয়েও তিনি দুঃখ প্রকাশ করেছেন বলে এনডিটিভিকে বুধবার (৫ আগস্ট) জানিয়েছে সংশ্লিষ্ট এক সূত্র।

ভারতের পার্লামেন্টারি কমিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনায় এর আগে জাকারবার্গের কাছে ব্যাখ্যা চেয়েছিল। পাশাপাশি এর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মেটা প্রধানকে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল পার্লামেন্টারি কমিটি অন কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি।

গত ২৩ জুলাই ইনস্টাগ্রামে ওই ভিডিও বার্তাটি প্রকাশ করেন মোদি। পরে সেটি ফেসবুকেও শেয়ার করা হয়। ভিডিওটি ছিল সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে তাঁর প্রথম বক্তব্য। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া ওই আন্দোলনের জেরে পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।

তবে ভিডিওটি প্রকাশের কিছু সময় পরই মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেওয়া হয়। পরে সেটি পুনরায় ফিরিয়ে আনা হয়।

মেটা ব্যাখ্যায় জানিয়েছে, একটি কারিগরি ত্রুটির কারণে ভিডিওটি ভুলবশত সরিয়ে ফেলা হয়েছিল। তবে মেটার এই দুঃখ প্রকাশ ও ব্যাখ্যাকে ‘অপর্যাপ্ত’ বলে প্রত্যাখ্যান করেছে ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতে, মেটার মতো একটি শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য এটি অত্যন্ত দুর্বল ব্যবস্থাপনা এবং এ ধরনের সমস্যা এড়াতে তাদের প্রযুক্তিগত সক্ষমতা ও অভ্যন্তরীণ নজরদারি আরও উন্নত করা উচিত।

উল্লেখ্য, ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ভারত মেটার অন্যতম সর্ববৃহৎ বাজার। দেশটিতে কয়েকশো কোটি মানুষ নিয়মিত ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...