• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার কাছে মাদক সেবনের টাকা চাওয়াকে কেন্দ্র করে, ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই খুন বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বালতির ভেতরে থাকা শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল ৩ বছর বয়সী এক শিশুর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ১জনের মৃত্যু, আহত-৩ বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল মেঘনা থেকে বালু উত্তোলন, ৪ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮ বাবুগঞ্জে অস্ত্রের মুখে শিক্ষিকাকে জিম্মি করে স্বর্ণালংকার-টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার ফেসবুকে ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগ, যুবক গ্রেপ্তার

বালতির ভেতরে থাকা শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল ৩ বছর বয়সী এক শিশুর

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজবাড়ীর গোয়ালন্দে বাড়ির উঠানে খেলতে গিয়ে পানিভর্তি বালতিতে ডুবে তাসকিয়া নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শাপলা ফুল তুলতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। মুহূর্তের অসাবধানতায় পরিবারের কোলজুড়ে থাকা ছোট্ট শিশুটির এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রবিউল্লা বেপারী পাড়ায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। তাসকিয়া ওই এলাকার সৌদি-আরব প্রবাসী ইলিয়াস শেখের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার বিকেলে তাসকিয়ার বড় বোন মাসিফা বাড়ির পাশের একটি বিল থেকে শাপলা ফুল তুলে আনে। পরে সেগুলো বাড়ির টিউবওয়েলের পাশে রাখা একটি বড় বালতিতে পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়।

শুক্রবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে ওই বালতির কাছে চলে যায় তাসকিয়া। এ সময় বালতির ভেতরে থাকা শাপলা ফুল তোলার চেষ্টা করতে গিয়ে পানিভর্তি বালতির মধ্যে পড়ে যায় সে। ছোট্ট শিশুটি কখন পানিতে ডুবে গেছে, তা পরিবারের কেউ টের পাননি।

কিছুক্ষণ পর তাসকিয়াকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিভর্তি বালতির ভেতর থেকে তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিন বছরের ছোট্ট তাসকিয়ার এমন আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পরিবার। যে বাড়িতে শিশুটির হাসি-খেলায় মুখর থাকার কথা, সেই বাড়িতেই এখন স্বজনদের আহাজারি আর শোকের মাতম।

স্থানীয় ইউপি সদস্য মো. জুয়েল রানা বলেন, শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...