• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার কাছে মাদক সেবনের টাকা চাওয়াকে কেন্দ্র করে, ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই খুন বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বালতির ভেতরে থাকা শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল ৩ বছর বয়সী এক শিশুর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ১জনের মৃত্যু, আহত-৩ বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল মেঘনা থেকে বালু উত্তোলন, ৪ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮ বাবুগঞ্জে অস্ত্রের মুখে শিক্ষিকাকে জিম্মি করে স্বর্ণালংকার-টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার ফেসবুকে ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগ, যুবক গ্রেপ্তার

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ১জনের মৃত্যু, আহত-৩

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মোটরসাইকেলের ধাক্কায় নিখিল ভৌমিক নামে সত্তোরোর্ধ এক পথচারী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তিনজন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার  (২ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে কুয়াকাটা মহাসড়কের পাখিমার মাধ্যমিক বিদ্যালয় এলাকায়। নিহত নিখিল ভৌমিক উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের মৃত প্রমথ ভৌমিকের ছেলে।

নিহতের স্বজনরা জানান, পাখিমারা বাজার থেকে বাজার করে বাসায় ফেরার পথে কুয়াকাটাগামী একটি মোটরসাইকেল নিখিল ভৌমিক কে সড়কে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে আরও একজনকে চাপা দেয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা নিখিল কে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক সজিব,আরোহী ইসমাইল ও অপর পথচারী সাইফুল কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো নজরুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের হচ্ছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...