• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম

বাগেরহাটে বসতবাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদরের ভিটা গ্রুপের চেয়ারম্যান এস এম আমির হামজা সাতিলের বসতবাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতাররা হলেন বাগেরহাট সদরের বারুইপাড়া গ্রামের মেহেদী হাসানের ছেলে শরীকুল ইসলাম শামীম (২৩), খুলনার লবণচরা গ্রামের আলতাফ হোসেনের ছেলে মাহফুজুল নবী (৩১) এবং বাগেরহাট সদরের বারাশিয়া (বর্তমানে ফকিরহাটের মূলঘর এলাকার বাসিন্দা) এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে মেহেদী হাসান রাসেল (২৬)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।

তিনি বলেন, গত ১৮ নভেম্বর ২০২৬ রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ফকিরহাট উপজেলা সদরের বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামে সরকারি মহিলা কলেজের পেছনে অবস্থিত এস এম আমির হামজা সাতিলের দোতলা বসতবাড়ি লক্ষ্য করে ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

ঘটনার পর জেলা গোয়েন্দা শাখার একটি দল তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত ও অবস্থান নিশ্চিত করার পর খুলনা ও বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ঘটনার সময় ব্যবহৃত একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, গ্রেফতার ৩ জনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...