• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও নীলাচল মন্দির বন্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস অবশেষে গুড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি কবর শ্রমিক বিক্ষোভের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন, কমেছে লেনদেন এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বালুর নিচে পাওয়া গেলো লুঙ্গি প্যাঁচানো জীবিত নবজাতক উদ্ধার সরকারকে শায়েস্তা করতে জনগণকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা লালপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

পরকীয়ার অপবাদে নারী-পুরুষকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ফেনীর সোনাগাজীতে কথিত পরকীয়ার অপবাদ দিয়ে এক নারী ও এক পুরুষকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। প্রায় ১৬ ঘণ্টা তাদের আটকে রেখে নির্যাতন করা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হালিম ডাক্তার পুলের গোড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে।

নির্যাতনের শিকার নারী চার সন্তানের মা এবং পুরুষটি দুই সন্তানের বাবা। স্থানীয়দের বরাতে জানা গেছে, সোনাগাজী পৌরসভার পূর্ব চরগণেশ এলাকার নুর আলমের স্ত্রী কামরুন নাহার রুমার বাড়িতে আত্মীয়তার সূত্রে যান চরচান্দিয়া ইউনিয়নের ভুঁইয়া বাজারসংলগ্ন অলি মাঝি বাড়ির এরশাদউল্লাহ।

রাত সাড়ে ১২টার দিকে আশপাশের লোকজন তাদের আটক করে মারধর করেন এবং বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন বলে অভিযোগ। পরে ওই নারীর সঙ্গে তার স্বামীর বিচ্ছেদের জন্যও স্থানীয়ভাবে চাপ সৃষ্টি করা হয়। বিকেল ৪টা পর্যন্ত তাদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও পুরুষকে উদ্ধার করে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...