• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

নিজের মাথায় গুলি করে সাবেক ব্যাংকারের মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চট্টগ্রাম নগরের হাজীপাড়ায় নিজ বাসায় পিস্তলের গুলিতে শাহিদ হোসেন (৪৫) নামের এক সাবেক ব্যাংকারের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ডবলমুরিং থানাধীন ইমাম হোসেনের বাড়ির ড্রয়িংরুমে এ ঘটনা ঘটে।

শাহিদ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা। তার পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

নিহতের স্ত্রী শারমিন আক্তার বলেন, অনেক দিন ধরে তার স্বামী মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝেমধ্যে তিনি এলোমেলো আচরণ করতেন। শনিবার সকালে ড্রয়িংরুমে বসে থাকা অবস্থায় তিনি নিজের মাথায় গুলি করেন। তবে পিস্তলটি কোথা থেকে এসেছে, তা তিনি জানেন না।

শারমিন আরও বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শাহিদকে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি করলে তিনি ক্ষুব্ধ হয়ে চাকরি ছেড়ে দেন। এরপর থেকে তিনি বাসায় থাকতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বলেন, হাজীপাড়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় শাহিদকে হাসপাতালে আনা হয়। সকাল পৌনে আটটার দিকে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ছাড়া ব্যবহৃত পিস্তলটি বৈধ লাইসেন্সধারী কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...