• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হাতুড়িপেটায় গৃহবধূকে হত্যা, স্বামীর আত্মসমর্পণ ১৩০ বছর বয়সী মাকে আগলে রাখেন ১০০ বছরের মেয়ে ওয়ানডে ক্রিকেটে তাণ্ডব চালালেন অভিষেক শর্মা ৯১ বলে ২৩৩ রান শিক্ষার্থীকে পিটিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে পুকুরে ভাসছিল ট্রাভেল ব্যাগ, ভেতরে কাস্টমস কর্মীর টুকরো টুকরো লাশ ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন কিভাবে? দরকার মাত্র ৩টি ডকুমেন্ট দুই মামলায় জামিন পেয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস যুব ও ছাত্রদল নেতার হামলায় গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহত বরিশালে সদ্য নিয়োগ পাওয়া সিভিল সার্জনকে বদলী প্রকাশ্যে অরক্ষিত অবস্থায় চায়ের দোকানে বসে পরীক্ষকের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন

নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে বাসভবনের সামনে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের অবস্থান

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে তাঁর বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন বিরোধী দল কংগ্রেসের নেতারা। সেখানে দলটির নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত আছেন। অবস্থান নিয়ে তারা শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলারও প্রতিবাদ জানাচ্ছেন।

মঙ্গলবার বিকেলে দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন রাহুল। এ সময় মিছিল থেকে নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান। এনডিটিভিতে সরাসরি প্রচারিত খবরে বিকেল পাঁচটার দিকেও তাদের সেখানে অবস্থান করতে দেখা গেছে।

এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী লিখেছেন, ‘গতকাল (সোমবার) তরুণ ও শিক্ষার্থীদের ওপর যে বর্বরতা হয়েছে, সেটির জবাব চাইতে আমরা প্রধানমন্ত্রীর বাড়ির সামনে মিছিল করেছি। সরকার কোনো দায়িত্ব নিতে চায় না, আর সংসদে এ নিয়ে আলোচনাও করতে চায় না। ভারতের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’

সোমবার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কয়েক হাজার তরুণ সংসদ অভিমুখে মিছিল করেন। এতে নেতৃত্ব দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পথে পুলিশ লাঠিপেটা ও টিয়ারশেল ছুঁড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন আহত হন।

ভারতের আরেক গণমাধ্যম ‘দ্য হিন্দু’ বিকেল সাড়ে চারটার দিকে জানায়, শিক্ষার্থীদের মূল প্রতিবাদস্থল যন্তর-মন্তরের আশপাশে শত শত মানুষ জড়ো হয়েছে। তারা যন্তর-মন্তরে প্রবেশের চেষ্টা করছে। প্রবেশপথগুলোতে দীর্ঘ সারি দেখা গেছে। সকালে পুলিশ জানিয়েছিল, এলাকাটিতে এখনও ১৬৩ ধারা বহাল আছে।

পুলিশের হামলায় আহতদের সঙ্গে দেখা করতে সকালে দিল্লির একটি হাসপাতালে গিয়েছিলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে। এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘পুলিশের বেধড়ক লাঠিপেটায় এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক।’ পাশাপাশি তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে মঙ্গলবার সকালে এনডিএ জোটের এমপিদের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদি। তরুণদের কাছে গিয়ে তাদের সংশয় দূর করতে এমপিদের প্রতি আহ্বান জানিয়েছেন। বৈঠকে উপস্থিত সূত্র জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে মোদির বক্তব্যের বরাত দিয়ে ওই সূত্র জানায়, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কঠোরতম শাস্তি দেওয়া হবে। কিন্তু বিরোধীদের ষড়যন্ত্র সম্পর্কেও শিক্ষার্থীদের সচেতন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...