• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জাকির ফ্যামিলি কার্ড কর্মসূচি বরিশাল “বিভাগীয় বাস্তবায়ন ও সমন্বয় কমিটি” গঠন প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর পরিবারের পাশে থাকার আশ্বাস জহির উদ্দিন স্বপনের আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছেন : গণপূর্ত প্রতিমন্ত্রী নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছি : জহির উদ্দিন স্বপন চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া, মালামাল ফেলে পালালেন তারা ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নজরদারিতে অ্যাপ চালু করল সরকার সাতক্ষীরায় পাঁচটি ৫০০ টাকার জাল নোটসহ কিশোর আটক পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে পিরোজপুরের যুবলীগ নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পিরোজপুরের মঠবাড়িয়ার যুবলীগ নেতা ও ব্যবসায়ী মনিরুজ্জামান মনির মাতুব্বর (৪০) জামিন শুনানির দিনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার রাত আনুমানিক ১০টার দিকে কারাগারে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আজ বৃহস্পতিবার সকালে কারা কতৃপক্ষের বরাত দিয়ে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মনিরুজ্জামানের ছেলে। মনিরুজ্জামান ঢাকা মোহাম্মদপুর থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সদস্য ছিলেন। এছাড়া তিনি ঢাকার মোহাম্মদপুর শহীদ সিটি পার্ক মার্কেটের একজন ব্যবসায়ী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর মনির গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।কারাগারে যাওয়ার ৪-৫ মাস পর তিনি একবার জামিন মুক্ত হন। কিন্তু কারাফটক থেকে বের হওয়ার পরপরই (দশ কদম আসার পরেই) ডিবি পুলিশ তাঁকে দ্বিতীয় দফায় গ্রেপ্তার করে। পরবর্তীতে আরো ৪-৫ মাস পর আবারো জামিন মিললে, নতুন মামলা দেখিয়ে তাঁকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
​নিহতের ছোট চাচা বীর মুক্তিযোদ্ধা বাসার মাতুব্বর জানান, মনিরুজ্জামান মনির দীর্ঘদিন ধরে হৃদরোগ (হার্ট) ও অতিরিক্ত ডায়াবেটিসের জটিলতায় ভুগছিলেন।কারাগারে থাকা অবস্থায় তিনি বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। আজ বৃহস্পতিবার আদালতে মনিরের জামিন শুনানির দিন ধার্য ছিল। অথচ জামিন শুনানির ঠিক আগের রাতেই কারা কর্তৃপক্ষ মুঠোফোনে পরিবারকে তাঁর মৃত্যুর খবর জানায়।

হঠাৎ এই যুবলীগ নেতার মৃত্যুর খবরে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...