• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

টাঙ্গাইলে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট এক শিশুর জন্ম

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

টাঙ্গাইলের গোপালপুরে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট এক শিশুর জন্ম হয়েছে। শিশুটিকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শিরিন শহীদ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের দিঘলআটা সদাগর পাড়া গ্রামের সাগর ও নুপুর দম্পতির ঘরে জন্ম নেয় শিশুটি। জন্মের পর শিশুটির শারীরিক গঠন দেখে হাসপাতাল ও আশপাশের মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়।

ডা. নাদিম জানান, আমি এর আগে অনেক সিজার করেছি কিন্তু কখনো এরকম নবজাতক হয়নি। এটাই প্রথম দেখলাম। মা ও নবজাতক ভালো আছে। যেহেতু অস্বাভাবিক অবস্থায় জন্ম নিয়েছে সেজন্য নবজাতক ও মাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দিয়েছি। তারা আজ-কালের ভিতরে সেখানে ভর্তি হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...