• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

গৌরনদীতে পরিত্যক্ত স্থানে ককটেল সদৃশ্য বস্তু, ঘটনাস্থলে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে পরিত্যক্ত স্থানে ককটেল সদৃশ্য বস্তু পাওয়া গেছে। খবরপেয়ে ঘটনাস্থলে উপজেলা প্রশাসন, পুলিশ, এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান করছেন।
রোববার (১ নভেম্বর) সকাল আটটার দিকে গৌরনদী পৌরসভার নং ওয়ার্ড সুন্দরদী এলাকার টরকী পান ভান্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী পরিত্যক্ত স্থানে ককটেল সদৃশ্য বস্তু দেখা যায়।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাাসান রাসেল জানিয়েছেন, সকাল আটটার দিকে ওই স্থানে একাধিক ককটেল সদৃশ্য বস্তু দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ্য স্থানটি রশি টাঙিয়ে ঘিরে রাখে। ওসি আরও জানিয়েছেন, ইতিমধ্যে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...