• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মিরসরাইয়ের আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম অসুস্থ হয়ে মারা গেছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নুরুল ইসলাম (৫০) মিরসরাই পৌরসদরের তারাকাটিয়া গ্রামের সুলতান আহমদের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।

কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই রাতে মিরসরাই থানা পুলিশের একটি দল নুরুল ইসলামকে গ্রেপ্তার করে। পরদিন সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গত ৩১ আগস্ট তিনি ওই মামলায় জামিন পেলেও বিএনপি নেতা ইশরাকের গাড়িবহরে হামলার ঘটনায় মিরসরাই থানায় দায়ের করা অন্য একটি মামলায় তাঁকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়।

মঙ্গলবার কারাগারে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার তৌহিদুল ইসলাম জানান, বিস্ফোরক মামলায় নুরুল ইসলাম কারাগারে বন্দি ছিলেন। মঙ্গলবার অসুস্থবোধ করলে দ্রুত তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...