
খবর বিজ্ঞপ্তি ॥
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেছা বেগম ও কাজী আল মামুনের মাতা মোসাম্মাৎ রাহেলা বেগম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৮ জুন) রাত সাড়ে ৯টায় বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি.শ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাবের কার্যকরী সংসদ, সদস্য এবং সহযোগী সদস্যরা।
এক বিবৃতিতে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।