• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও নীলাচল মন্দির বন্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস অবশেষে গুড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি কবর শ্রমিক বিক্ষোভের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন, কমেছে লেনদেন এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বালুর নিচে পাওয়া গেলো লুঙ্গি প্যাঁচানো জীবিত নবজাতক উদ্ধার সরকারকে শায়েস্তা করতে জনগণকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা লালপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেলো মা-বাবার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- স্থানীয় বাসিন্দা স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। অভিযুক্ত তাদের একমাত্র ছেলে রিমন দাশ গুপ্ত (৪২)।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে মা-বাবার সঙ্গে বাইরে থেকে বাড়ি ফেরার কিছুক্ষণ পর ধারালো অস্ত্র দিয়ে প্রথমে মাকে এলোপাতাড়ি আঘাত করেন রিমন। স্ত্রীকে রক্ষা করতে গেলে বাবা স্বপন দাশ গুপ্তকেও ছুরিকাঘাত করেন তিনি। ঘটনাস্থলেই কল্পনা দাশ মারা যান। গুরুতর আহতাবস্থায় স্বপন দাশ গুপ্তকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর সময় তার মৃত্যু হয়।

নিহত কল্পনা দাশের ছোট জা তিথি দাশ জানান, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। তাকে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রেও ভর্তি করা হয়েছিল। ঘটনার সময় পরিবারের সদস্যরা চিৎকার শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে দেখতে পান।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহতাবস্থায় স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে চমেকে পাঠানোর প্রস্তুতির সময় তিনি মারা যান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রিমন দাশ গুপ্তকে আটক করে। ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...