• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে চাঁদার টাকা না পেয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে ফল ব্যবসায়ীর চান্দিনা ভিটি দখলের অভিযোগ বরিশালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত বগুড়ায় ১১ ঘণ্টার ব্যবধানে একই স্থানে দুর্ঘটনা সকালে প্রাণ গেল ৭ জনের, বিকালে স্বামী-স্ত্রী পুকুরে ভাসছিল ছেলের লাশ, গভীর ঘুমে ছিলেন মা বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫ গুলশানে আওয়ামী লীগের গোপন বৈঠক, গ্রেফতার ৬ আমি থাকি বা না-থাকি, নিরাপদ সড়কের আন্দোলন যেন অব্যাহত থাকে: ইলিয়াস কাঞ্চন খাল পুনঃখনন প্রকল্পের ৬০ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসা কুড়িয়েছেন বরিশালের ইউএনও বিমান ও পর্যটন মন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না ভারত

আদালতে মামলা পরিচালনার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক বার সভাপতি

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

আদালতে মামলা পরিচালনার সময় অসুস্থ হয়ে মারা গেছেন সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মো. রুহুল আমিন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অ্যাডভোকেট আলহাজ্ব মো. রুহুল আমিন (৯৩) চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি। তিনি প্রায় ৫৪ বছর চাঁদপুর জেলা বারে আইন পেশায় যুক্ত ছিলেন। রুহুল আমিন মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। তবে পেশাগত কারণে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় বসবাস করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আদালতে মামলা পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রুহুল আমিন। সহকর্মীরা তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার একমাত্র ছেলে সুমন বর্তমানে জাপানে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে।

রুহুল আমিনের মরদেহ চাঁদপুর বেগম মসজিদের মর্চুয়ারিতে রাখা হবে। ছেলে দেশে ফেরার পর জানাজা শেষে চাঁদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে চাঁদপুরের আইন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্থানীয়রা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...