• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে চাঁদার টাকা না পেয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে ফল ব্যবসায়ীর চান্দিনা ভিটি দখলের অভিযোগ বরিশালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত বগুড়ায় ১১ ঘণ্টার ব্যবধানে একই স্থানে দুর্ঘটনা সকালে প্রাণ গেল ৭ জনের, বিকালে স্বামী-স্ত্রী পুকুরে ভাসছিল ছেলের লাশ, গভীর ঘুমে ছিলেন মা বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫ গুলশানে আওয়ামী লীগের গোপন বৈঠক, গ্রেফতার ৬ আমি থাকি বা না-থাকি, নিরাপদ সড়কের আন্দোলন যেন অব্যাহত থাকে: ইলিয়াস কাঞ্চন খাল পুনঃখনন প্রকল্পের ৬০ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসা কুড়িয়েছেন বরিশালের ইউএনও বিমান ও পর্যটন মন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না ভারত

বিমান ও পর্যটন মন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নাটোরের উত্তরা গণভবনের সামনে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার পথসভাস্থল থেকে এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে তাকে আটক করা হয়। আটক যুবক তানিম ও নাটোর পৌরসভার কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে বলে দাবি করেছেন।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের গেটসংলগ্ন একটি পথসভা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় ওই যুবক মন্ত্রীর কাছাকাছি অবস্থান করছিলেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় ওই যুবকের সঙ্গে দুইবার ধাক্কা লাগে। এতে সন্দেহ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তার কাছে একটি পিস্তল পাওয়া যায়। পরে পিস্তলসহ তাকে আটক করে নাটোর সদর থানার হেফাজতে নেওয়া হয়েছে।

তবে আটক যুবক দাবি করেন, পিস্তলটি তার বাবার নামে লাইসেন্স করা। নিজের আত্মরক্ষার জন্য তিনি সেটি সঙ্গে এনেছিলেন। তিনি নিজেকে একজন শিক্ষার্থী বলেও দাবি করেন।

নাটোরে বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম উত্তরা গণভবন পরিদর্শন শেষে মিনি কক্সবাজার খ্যাত পাটুলে যাওয়ার সময় ওই যুবককে আটক করে পুলিশ। পর্যটন মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...