• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে চাঁদার টাকা না পেয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে ফল ব্যবসায়ীর চান্দিনা ভিটি দখলের অভিযোগ বরিশালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত বগুড়ায় ১১ ঘণ্টার ব্যবধানে একই স্থানে দুর্ঘটনা সকালে প্রাণ গেল ৭ জনের, বিকালে স্বামী-স্ত্রী পুকুরে ভাসছিল ছেলের লাশ, গভীর ঘুমে ছিলেন মা বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫ গুলশানে আওয়ামী লীগের গোপন বৈঠক, গ্রেফতার ৬ আমি থাকি বা না-থাকি, নিরাপদ সড়কের আন্দোলন যেন অব্যাহত থাকে: ইলিয়াস কাঞ্চন খাল পুনঃখনন প্রকল্পের ৬০ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসা কুড়িয়েছেন বরিশালের ইউএনও বিমান ও পর্যটন মন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না ভারত

বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে অতিথিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ  ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) উপজেলার কেরোয়া ইউনিয়নের মন্ত্রী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বরপক্ষের মেহমান বেলাল হোসেন (৪০), শাহিনুর (৪০) ও ইয়াসিন (২২)।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ও একজনকে সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় মাংস কম দেওয়া নিয়ে কয়েকজন অতিথির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে নারীসহ ৫ জন আহত হন।

রায়পুর থানার ওসি নিজামউদ্দিন ভূঁইয়া বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...