• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় রিভলভার ও ৪১ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক ফেসবুক স্ট্যাটাসের জেরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ নিখোঁজের ৭ দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার আগাম করে ছাড় সুবিধা পাচ্ছেন না করদাতারা মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ গভীর রাতে সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতার পৈতৃক বাড়িতে আগুন দেয়ার অভিযোগ জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন পারিবারিক কলহের জেরে স্ত্রীর দা এর কোপে স্বামী নিহত, স্ত্রী আটক বিয়ে করার জন্য সকালে প্যারোলে মুক্তি, রাত হতেই বরকে ফিরতে হলো কারাগারে পিরোজপুরে ইয়াবা সেবনের সময় ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের ২ নেতাসহ গ্রেফতার ৪

আগাম করে ছাড় সুবিধা পাচ্ছেন না করদাতারা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রিটার্ন জমায় করদাতাদের উৎসাহ দিতে চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ৫ শতাংশ করছাড়ের সুযোগ দেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়ার কথা।

তবে এ সুবিধা নিতে গিয়ে বিপাকে পড়েছেন নিয়মিত কর পরিশোধকারী করদাতারা। কারণ রিটার্ন জমার সময় যে কর পরিশোধ করতে হবে, শুধু সেই অর্থের ওপরই ৫ শতাংশ ছাড় হিসাব করা হচ্ছে। আগে পরিশোধ করা অগ্রিম কর, পে-রোল ট্যাক্স বা উৎসে কাটা করের ওপর ছাড় মিলছে না।

ফলে সারা বছর নিয়ম মেনে কর পরিশোধ করা করদাতারা রিটার্ন জমার সময় একসঙ্গে কর পরিশোধকারীদের তুলনায় কম ছাড় পাচ্ছেন।

ধরা যাক, একজন করদাতার পুরো বছরের করের দায় ৫ লাখ টাকা। এর মধ্যে বেতন থেকে পে-রোল ট্যাক্স ও অগ্রিম কর হিসেবে তিনি ইতিমধ্যে ৪ লাখ টাকা পরিশোধ করেছেন। রিটার্ন জমার সময় তাঁর বাকি থাকে ১ লাখ টাকা। বর্তমান হিসাবে ৫ শতাংশ ছাড় হবে ওই ১ লাখ টাকার ওপর, অর্থাৎ ৫ হাজার টাকা।

অথচ পুরো বছরের ৫ লাখ টাকার করের ওপর ৫ শতাংশ ছাড় হিসাব করা হলে তিনি ২৫ হাজার টাকা ছাড় পেতেন।

চাকরিজীবীদের ক্ষেত্রে এই বৈষম্য বেশি দৃশ্যমান। তাদের অনেকের বেতন থেকে সারা বছর নিয়মিত উৎসে আয়কর কেটে নেওয়া হয়। ফলে বছর শেষে রিটার্ন জমার সময় নতুন করে পরিশোধযোগ্য করের পরিমাণ কম থাকে। আর ছাড়ও হিসাব করা হচ্ছে ওই কম পরিমাণের ওপর।

করসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রিটার্ন জমায় উৎসাহ দিতে করছাড়ের উদ্যোগটি নেওয়া হলেও এর বর্তমান প্রয়োগে নিয়মিত করদাতারাই তুলনামূলকভাবে কম সুবিধা পাচ্ছেন। তাদের মতে, করছাড়ের হিসাব রিটার্নের সময় প্রদেয় করের পরিবর্তে সারা বছরের মোট করের দায়ের ভিত্তিতে করা হলে এই জটিলতা দূর হতে পারে।

এনবিআরের শীর্ষ পর্যায়ের একজন আয়কর কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। আগাম কর দেওয়া করদাতারাও যাতে বঞ্চিত না হন, সে বিষয়ে আগামী সপ্তাহে সংশোধিত সিদ্ধান্ত আসতে পারে।

এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে টিআইএনধারীর সংখ্যা প্রায় ১ কোটি ৩০ লাখ। এর বিপরীতে গত ২০২৫-২৬ অর্থবছরে রিটার্ন জমা পড়েছে ৪৯ লাখ ৫৫ হাজার। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে জমা পড়েছে প্রায় ৪ লাখ ৫০ হাজার রিটার্ন। রিটার্ন জমা বাড়াতেই এবার করছাড়ের প্রণোদনা দেওয়া হয়েছে।

এদিকে করদাতার সারা বছরের কর পরিশোধের তথ্য সংরক্ষণে ডিজিটাল প্রোফাইল তৈরির কাজ করছে এনবিআর। এতে ভবিষ্যতে করছাড়ের হিসাব আরও স্বচ্ছভাবে করার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...