• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ গভীর রাতে সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতার পৈতৃক বাড়িতে আগুন দেয়ার অভিযোগ জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন পারিবারিক কলহের জেরে স্ত্রীর দা এর কোপে স্বামী নিহত, স্ত্রী আটক বিয়ে করার জন্য সকালে প্যারোলে মুক্তি, রাত হতেই বরকে ফিরতে হলো কারাগারে পিরোজপুরে ইয়াবা সেবনের সময় ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের ২ নেতাসহ গ্রেফতার ৪ সাবেক স্ত্রীর দ্বিতীয় বিয়ে, ক্ষোভে ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে ধর্ষণের বিচার না পেয়ে দুই সন্তান নিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা বরিশালে দু’দিনের চলচ্চিত্র উৎসব শুরু জবাবদিহিতার মধ্যে না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য : জহির উদ্দিন স্বপন

পারিবারিক কলহের জেরে স্ত্রীর দা এর কোপে স্বামী নিহত, স্ত্রী আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের পশ্চিম রাজাপুর (মুড়াপাড়া) গ্রামে স্ত্রীর দা এর কোপে রাব্বি মণ্ডল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ফারজানা বেগমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

মাগুরা জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ আমলসার ইউনিয়নের পশ্চিম রাজাপুর (মুড়াপাড়া) গ্রামের একটি বাড়িতে যায়। সেখানে রাব্বি মণ্ডলের গলা কাটা মরদেহ  শয়নকক্ষে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রস্তুত করে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে রাব্বি মণ্ডল নিজ বাড়িতে এসে শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। পরে সকাল সাড়ে ৫টার দিকে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী ফারজানা বেগম ধারালো দা দিয়ে গলায় কোপ দিয়ে তাকে হত্যা করেন।

মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, রাব্বি মণ্ডলের সঙ্গে তার স্ত্রী ফারজানা বেগমের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শ্রীপুর থানা পুলিশ দ্রুত সময়ের মধ্যে ফারজানার অবস্থান শনাক্ত করে। পরে দুপুর ১২টার দিকে শ্রীপুর থানার আমতৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রায় ১০ বছর আগে রাব্বি মণ্ডল ও ফারজানা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...