• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ গভীর রাতে সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতার পৈতৃক বাড়িতে আগুন দেয়ার অভিযোগ জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন পারিবারিক কলহের জেরে স্ত্রীর দা এর কোপে স্বামী নিহত, স্ত্রী আটক বিয়ে করার জন্য সকালে প্যারোলে মুক্তি, রাত হতেই বরকে ফিরতে হলো কারাগারে পিরোজপুরে ইয়াবা সেবনের সময় ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের ২ নেতাসহ গ্রেফতার ৪ সাবেক স্ত্রীর দ্বিতীয় বিয়ে, ক্ষোভে ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে ধর্ষণের বিচার না পেয়ে দুই সন্তান নিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা বরিশালে দু’দিনের চলচ্চিত্র উৎসব শুরু জবাবদিহিতার মধ্যে না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য : জহির উদ্দিন স্বপন

সাবেক স্ত্রীর দ্বিতীয় বিয়ে, ক্ষোভে ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সাবেক স্ত্রীর আবার বিয়ে হওয়ায় ক্ষোভ থেকে ১৪ বছর বয়সী ছেলে নাঈমকে হত্যার অভিযোগ উঠেছে বাবা ইব্রাহীম খলিলের বিরুদ্ধে। মা-বাবার বিচ্ছেদের পর নাঈম তার নানার কাছে থাকত।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় নাঈমের মা ফাতেমা আক্তার সুমি বাদী হয়ে হত্যা মামলা করেন।

এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামের একটি ধানখেতের পাশ থেকে নাঈমের মরদেহ উদ্ধার করা হয়।

নাঈমের নানার অভিযোগ, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে ইব্রাহীম খলিলের সাবেক স্ত্রী তথা নাঈমের মা অন্যত্র আবার বিয়ে করেন। এরপর থেকেই সাবেক স্ত্রীকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছিলেন ইব্রাহীম।

স্বজনদের দাবি, সাবেক স্ত্রীর ওপর প্রতিশোধ বা ক্ষোভের জেরে ইব্রাহীম খলিল নিজের সন্তানকে ঘর থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যা করে মরদেহ ধানখেতে ফেলে রেখে যান।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, বৃহস্পতিবার অভিযুক্ত বাবা ইব্রাহীম খলিলকে আটক করা হয়েছে। থানায় জিজ্ঞাসাবাদে ছেলে হত্যায় নিজের সম্পৃক্ততার কথা তিনি স্বীকার করেছেন।

শুক্রবার বিকেলে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। পরবর্তীতে হত্যাকাণ্ডের কারণ জানানো হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...