• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ গভীর রাতে সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতার পৈতৃক বাড়িতে আগুন দেয়ার অভিযোগ জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন পারিবারিক কলহের জেরে স্ত্রীর দা এর কোপে স্বামী নিহত, স্ত্রী আটক বিয়ে করার জন্য সকালে প্যারোলে মুক্তি, রাত হতেই বরকে ফিরতে হলো কারাগারে পিরোজপুরে ইয়াবা সেবনের সময় ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের ২ নেতাসহ গ্রেফতার ৪ সাবেক স্ত্রীর দ্বিতীয় বিয়ে, ক্ষোভে ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে ধর্ষণের বিচার না পেয়ে দুই সন্তান নিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা বরিশালে দু’দিনের চলচ্চিত্র উৎসব শুরু জবাবদিহিতার মধ্যে না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য : জহির উদ্দিন স্বপন

বিয়ে করার জন্য সকালে প্যারোলে মুক্তি, রাত হতেই বরকে ফিরতে হলো কারাগারে

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ভারতের হরিয়ানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্যাংস্টার মাইনপাল ধিল্লা ১২ ঘণ্টার প্যারোলে কারাগার থেকে বেরিয়ে দীর্ঘদিনের সঙ্গী কম্বোডিয়ার নাগরিক মেটা চ্যানমিয়াকে বিয়ে করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঝাঝর জেলার একটি ফার্মহাউসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মাইনপাল ধিল্লা ওরফে মাইনপাল বাদলি। বিয়ের অনুষ্ঠান শেষে নির্ধারিত সময়েই আবার কারাগারে ফিরে যান তিনি।

প্রতিবেদনে বলা হয়, মাইনপাল ধিল্লা ঝাঝর জেলার বাদলি গ্রামের বাসিন্দা। ২০০৭ সালে বাহাদুরগড়ে দায়ের হওয়া একটি মামলায় হত্যা, হত্যাচেষ্টা, অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন। ২০১৩ সালের এপ্রিলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আরও দুটি মামলায়ও তার সাজা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টার প্যারোল দেওয়া হয় ধিল্লাকে। ঝাঝর জেল থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে ঝাঝর-গুরগাঁও সড়কের পাশে একটি ফার্মহাউসে বসে বিয়ের আয়োজন।

অনুষ্ঠানে প্রায় ৫০০ অতিথির জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল। নিরাপত্তার কারণে সেখানে প্রায় ১০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়। অতিথিদের প্রবেশের সময় পরিচয় যাচাই করা হয় এবং অনুষ্ঠানস্থলে তাদের চলাচলও নজরদারির মধ্যে রাখা হয়।

কর্মকর্তাদের বরাতে জানিয়েছে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ধিল্লার স্ত্রী মেটা চ্যানমিয়া কম্বোডিয়ার নাগরিক। ২০১৮ সালে ধিল্লা প্যারোলে মুক্ত হয়ে দেশ থেকে পালিয়ে কম্বোডিয়ায় অবস্থানকালে তাদের পরিচয় হয়। পরে দুজন একসাথে বসবাস শুরু করেন। ২০২৫ সাল পর্যন্ত তারা কম্বোডিয়ার সিয়েম রিপে একসাথে ছিলেন। তাদের তিন সন্তান রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের ১৭ জুলাই তাকে ছয় সপ্তাহের প্যারোল দেওয়া হয়েছিল। কিন্তু প্যারোলের মেয়াদ শেষ হওয়ার পর তিনি কারাগারে ফেরেননি।

কর্মকর্তাদের দাবি, ২৯ আগস্ট ভুয়া পরিচয় ব্যবহার করে দেশ ছেড়ে কম্বোডিয়ায় চলে যান তিনি। এরপর হরিয়ানা পুলিশের অনুরোধের পর ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই ২০২৪ সালের ৬ নভেম্বর ধিল্লার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করায়।

পরবর্তীতে ২০২৫ সালের ২৪ জুলাই কম্বোডিয়ার কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে। পরে হরিয়ানা পুলিশের একটি বিশেষ টাস্কফোর্স তাকে ভারতে ফিরিয়ে আনে।

২০২৫ সালের সেপ্টেম্বরে দিল্লিতে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর পর থেকে তিনি কারাগারে সাজা ভোগ করছেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ধিল্লাকে বিয়ের জন্য দেওয়া প্যারোলটি নির্ধারিত আইনি প্রক্রিয়ায় মঞ্জুর করা হয়েছিল এবং তার আগের প্যারোল-পরবর্তী পলাতক হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে কঠোর শর্ত আরোপ করা হয়েছিল।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে রাত ৮টার দিকে মাইনপাল ধিল্লা আবার কারাগারে ফিরে যান।

সূত্র: হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...