• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, আড়াই কোটি টাকার সরকারি জমি উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সরকারি জমি পুনরুদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পশ্চিম ধলইয়ের মনিয়া পুকুর পাড় সংলগ্ন হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন প্রায় ২০ শতক জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উদ্ধার করা জমির আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানা গেছে।

এ ছাড়া অবৈধভাবে জমি দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...